1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আরব আমিরাতে সাধারণ ক্ষমার সময় বাড়লো দুই মাস - দৈনিক আমার সময়

আরব আমিরাতে সাধারণ ক্ষমার সময় বাড়লো দুই মাস

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন আরও দুই মাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ তথ্য জানিয়েছে। 

ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীদের ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। সাধারণ ক্ষমার পূর্ব নির্ধারিত তারিখ আজ শেষ হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে দুই মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্ষমার সময় নির্ধারণ করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজ ও খালিজ টাইমস।

সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা আগে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com