1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আরব আমিরাতের শুক্রবারে জুমার নামাজ ও খুৎবা ১০মিনিট শেষ করতে নির্দেশনা দিয়েছেন - দৈনিক আমার সময়

আরব আমিরাতের শুক্রবারে জুমার নামাজ ও খুৎবা ১০মিনিট শেষ করতে নির্দেশনা দিয়েছেন

মোহাম্মদ আরমান চৌধুরী,আরব আমিরাত প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
smart
আমিরাতে কয়েকদিনে ৫০ ডিগ্রি সেলসিয়াসের গড় অতিক্রম করেছে তাপমাত্রা। এ অবস্থার মধ্যে দেশটিতে জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা (২৮ জুন)শুক্রবার থেকে শুরু করে আগামী অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে।

মসজিদে সিরিয়ান এক প্রবাসী মোহাম্মদ ইয়াসিন জুমার নামাজ পড়তে আসেন দুবাই স্পোর্টস সিটিতে। এই সিদ্ধান্তা কথা  জানতে গেলে তিনি স্বাগত জানিয়েছেন আমিরাতের সরকার কে, তিনি আরো বলেন গত শুক্রবার আমি মসজিদে দেরী করে আসি। ফলে আমাকে বাইরে উত্তপ্ত সূর্যের নিচে নামাজ পড়তে হয়। সে বলেন সূর্যের তাপে আমার চুলগুলো পুড়ে যাচ্ছে মনে হচ্ছিল।

মুসলমানরা শুক্রবারকে সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য করেন। এই দিন জুমার নামাজ পড়তে মসজিদে অনেক মানুষ উপস্থিত হয়। ফলে অনেককে সূর্যের প্রখর রোদের মধ্যে মসজিদের খোলায় জায়গায় নামাজ পড়তে হয় মুসল্লিদের। ১০ মিনিটের মধ্যে খুতবা এবং নামাজ শেষ করা হলে যারা বাইরে নামাজ পড়েন তাদের কষ্ট খুব কম হয়।

এই তীব্র গরমে নাকাল সারা বিশ্ব। ভয়াবহ তাপদাহে সম্প্রতি পাকিস্তানে পাঁচ শতাধিক মানুষের মুত্যু হয়েছে। এ ছাড়া এবার হজের মৌসুমে রেকর্ড সংখ্যক হাজির মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে জুমার খুতবা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com