1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাত, যুবক গ্রেপ্তার - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাত, যুবক গ্রেপ্তার

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাত ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় সাব্বির আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার সাব্বির কালিগঞ্জের নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে।তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে এক বিয়ের অনুষ্ঠানে অভিযুক্ত সাব্বিরের সঙ্গে পরিচয় হয় সেই তরুণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে সাব্বির তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোর করে উপজেলা একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়।
পরবর্তীতে ২১ জুন তাকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে তারা ১ জুলাই পর্যন্ত একত্রে অবস্থান করে। সেই সময়েও সাব্বির তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে।পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com