1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রিয়াদে ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত - দৈনিক আমার সময়

রিয়াদে ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

মিজানুর রহমান বাবু , সৌদি আরব 
    প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রিয়াদ- সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) সন্ধায় ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে কালচারাল প্যালেসে এ উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স এ্যাটাশে, কূটনীতিক, সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদস্থ বাংলাদেশী চিকিৎসক, প্রকৌশলী, গণমাধ্যমে কর্মী,  ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অভিবাসীগণ যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল আলী বিন হামাদ আল জুহানী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন-বর্তমানে বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে।ভবিষ্যতে এই সম্পর্কের ক্ষেত্র আরোও প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ বলেন- ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমনে দখলদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে যা আমাদের বিজয় অর্জনকে ত্বরান্বিত করে।আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে। চার্জ দ্যা এফেয়ার্স আরও বলেন- সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পৃথিবীর বিভিন্ন সংকট বহুল দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তি মিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় সাত হাজার বাংলাদেশী শান্তিরক্ষী কর্মরত রয়েছে। এ সময় বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনকালে নিহত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম স্বাগত বক্তব্যে  বলেন: বাংলাদেশ সেনাবাহিনী সুগঠিত, আত্মবিশ্বাসী ও অত্যন্ত পেশাদার যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরোও বলেন-বাংলাদেশ ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি) এর গর্বিত সদস্য, যা বাংলাদেশের সাথে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করেছে।

চার্জ দ্যা এফেয়ার্স ও দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন। এরপর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ , ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন। এ সময় সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম, ইতিহাস, ঐতিহ্য, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ, সমাজসেবা ও অন্যান্য কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com