1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুরে প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলামীন, রংপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
oplus_0
করদাতাবান্ধব সেবা ও অনলাইন ট্যাক্স ব্যবস্থায় জোর, রাজস্ব বাড়াতে এনবিআরের উদ্যোগ
২০২৬–২০২৭ অর্থবছরের প্রাক-বাজেটকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় দেশের কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় করদাতাবান্ধব সেবা নিশ্চিত করা, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি, কর ফাঁকি প্রতিরোধ এবং রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সভাটি সরাসরি ও ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হয়। আয়োজন করে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমান বলেন,
“করদাতাদের জন্য সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনা এখন আরও স্বচ্ছ ও কার্যকর হয়েছে।”
তিনি জানান, বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আয়কর প্রদান করা সম্ভব হচ্ছে, যা করদাতাদের ভোগান্তি অনেকাংশে কমিয়েছে। ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থাপনার আওতায় উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, ব্যবসায়ীদের লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ করা হয়েছে এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন নিশ্চিত করে রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক করা হচ্ছে। একই সঙ্গে কর ফাঁকি প্রতিরোধে কঠোর নজরদারি ও করদাতাদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন রংপুর চেম্বার ও রংপুর মেট্রো চেম্বারের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। তারা কর ব্যবস্থার আধুনিকায়ন, নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় রংপুরের কারুপণ্য খাতের এক পরিচালক স্থানীয় শিল্পোন্নয়নের সম্ভাবনা তুলে ধরে জানান, এ অঞ্চলে বর্তমানে ৮টি গ্রীন ফ্যাক্টরি রয়েছে, যা পরিবেশবান্ধব শিল্পায়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি নতুন উদ্যোক্তা তৈরিতে কর ব্যবস্থায় বিশেষ সহায়তার দাবি জানান।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রগতির জন্য রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে নিয়মিত কর প্রদানের আওতায় আসার পাশাপাশি কর ফাঁকি পরিহার করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন রংপুরের সেরা করদাতা তানবীর হোসেন আশরাফী, ব্যবসায়ী এমদাদুল হক ভরসা, ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং সাংবাদিক সালেকুজ্জামান সালেকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ।
সভাপতির বক্তব্যে মো. আবদুর রহমান খান বলেন,
“বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। আমরা এমন একটি কর পরিবেশ তৈরি করতে চাই, যেখানে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করবেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। ডিজিটালাইজেশনের মাধ্যমে কর ব্যবস্থাকে সহজ করা, করের পরিধি বৃদ্ধি এবং কর ফাঁকি রোধ—এই তিনটি বিষয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে ব্যবসাবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে নতুন বিনিয়োগ ও শিল্পায়নকে উৎসাহিত করা হবে।”
তিনি আরও বলেন, “প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের কর নেটওয়ার্কে আনার জন্য সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক নীতি গ্রহণ করা হবে। এতে রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
ব্যবসায়ীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।  ব্যবসায়ী প্রতিনিধি গন কমিশনারেট এর কাছে নোট করে উপস্থাপন করেন গুরুত্বপূর্ণ বিষয় গুলো। রাজস্ব আদায়ে মানবিক দিকও লক্ষ্য রাখতে বলেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com