1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ধরিত্রী রক্ষায় ঐক্যবদ্ধ কণ্ঠ: কক্সবাজারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ধরিত্রী রক্ষায় ঐক্যবদ্ধ কণ্ঠ: কক্সবাজারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
বিশ্ব ধরিত্রী দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,অবৈধ স্থাপনা এবং প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় শহরের কলাতলী বিচ পয়েন্টে সায়মন বিচ রিসোর্টের সামনে সৈকতে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন, শিক্ষার্থী, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
শামসুল আলম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার ধরা (DHORA)-এর সভাপতি ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা কক্সবাজারের সদস্য সচিব এইচ এম ফরিদুল আলম শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার আহ্বায়ক এম. হাসান, রমজান আলী সিকদার, মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, রমজান আলী, রিয়াজ ও মোঃ রাসেল তালুকদার,দিদারুল আলম সিকদার সহ সংগঠনের
অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ধরিত্রী দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার অঙ্গীকার। নির্বিচারে প্লাস্টিক ব্যবহার, বন উজাড় এবং পরিবেশ দূষণের কারণে পৃথিবী আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জোনে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তাই এসব অঞ্চলে পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
আলোচনা শেষে পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com