1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হ্নীলার জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কক্সবাজার জেলা জামায়াতর আমীর মাওলানা: নুর আহমদ আনোয়ারী - দৈনিক আমার সময়

হ্নীলার জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কক্সবাজার জেলা জামায়াতর আমীর মাওলানা: নুর আহমদ আনোয়ারী

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত এ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সমাজকল্যাণ সম্পাদক নুরর হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরখান আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হোসাইন, হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ এবং জামায়াত নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

এ সময় জেলা আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী তার বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ অত্যন্ত হৃদয়বিদারক। এমন দুর্যোগে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

 

তিনি আরও বলেন, জেলেদের জীবিকা নির্বাহের স্বার্থে নাফ নদী উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান, যাতে তারা স্বাভাবিকভাবে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে দ্রুত বাড়ি নির্মাণ করে দেওয়ার জোর দাবি জানান, যাতে তারা নিরাপদে বসবাস করতে পারেন।

 

ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পুনর্বাসন ও জীবিকার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি জোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com