1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে র‍্যাব-উপজেলা প্রশাসনের যৌথ অভিযান,১০৮ লিটার ডিজেল উদ্ধার, ২৫ হাজার টাকা জরিমানা - দৈনিক আমার সময়

নাটোরে র‍্যাব-উপজেলা প্রশাসনের যৌথ অভিযান,১০৮ লিটার ডিজেল উদ্ধার, ২৫ হাজার টাকা জরিমানা

রতন আলী নাটোর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় টয়লেটে গোপনে মজুত করে রাখা ১০৮ লিটার ডিজেল উদ্ধার করেছে র‍্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ দল। বৃহস্পতিবার বিকালে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, উপজেলার ধানাইদাহ এলাকায় ধানাইদাহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে একটি ভাড়া বাসায় গোপনে জ্বালানি তেল মজুতের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে মনমোহন টোব্যাকোর ম্যানেজার মো. সজীবের ভাড়া থাকা বাসার টয়লেট থেকে অবৈধভাবে সংরক্ষিত ডিজেল জব্দ করা হয়।
অভিযান শেষে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা ডিজেল স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com