1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎সীতাকুণ্ডে পুলিশের দুঃসাহসিক অভিযানঃ শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম অস্ত্রসহ গ্রেপ্তার - দৈনিক আমার সময়

‎সীতাকুণ্ডে পুলিশের দুঃসাহসিক অভিযানঃ শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম অস্ত্রসহ গ্রেপ্তার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে ‘নলা কাশেম’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতের এই অভিযানে মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কুখ্যাত নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন লঙ্ঘন ও হত্যাসহ মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি ওই এলাকায় আবারও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল তার নেতৃত্বাধীন একটি সশস্ত্র চক্র।
‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। বুধবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান শুরু হলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়।
‎এ সময় পুলিশ দ্রুত চারদিক থেকে এলাকা ঘিরে ফেলে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে নলা কাশেমকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহযোগীরা ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
‎পুলিশ জানায়, এক সময়ের ক্রাইম জোন হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু সম্প্রতি কিছু সন্ত্রাসী গোষ্ঠী আবারও এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিল।
‎চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত ও সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
‎গ্রেপ্তারকৃত নলা কাশেমের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com