মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে ঘন কুয়াশার কারণে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় চালকসহ ২ জন আহত হয়েছে।
আজ রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটেছে।
পরিবহনের সুপারভাইজার জানান, শনিবার রাতে বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘন কুয়াশায় বাসটি ধীরগতিতে আসছিল। কুয়াশা বেশি থাকায় চালক রাস্তা দেখতে না পেলে বাসটি সড়েকর পাশের গর্তে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার রাত ৯টার পর থেকে মেহেরপুরে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে সামনে কিছু দেখার সম্ভব হয় না। কুয়াশার কারণে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।
Leave a Reply