কক্সবাজারের মহেশখালীতে ডাকাতের গুলিতে মাছের ঘেরের ইজারাদার মনির আহমদ নামের একজন নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছরি এলাকার একটি চিংড়ি ঘেরে এই ঘটনা ঘটে। এসময় ঘের থেকে বেশকিছু মাছ লুট করে নিয়ে যায় বলে দাবী করছে ঘের কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।
তিনি জানান, রাতে বেশ কয়েকজন শ্রমিক ঘেরে তার তদারকি করছিলেন মনির। ওই সময় অস্ত্রধারী ডাকাতদল ঘেরে আক্রমণ করে। এতে ডাকাত দলের গুলিতে মনির আহমেদ গুলিবিদ্ধ হয়। পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ডাকাত দলে কারা ছিলো সেটি তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি কায়সার হামিদ।
Leave a Reply