1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১

শুভ বসাক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ (পাঁচ) লিটার চোলাই মদসহ মনিন্দ্র রবিদাস (৫২) নামের ১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রাম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের অভিযানে তাকে আটক করা হয়‌। তিনি একই উপজেলার
প্রয়াত মদন রবিদাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মোঃ আমিনুল কবিরের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, এ.এস.আই জহিরুল ইসলাম ভুইয়া, সিপাই মোঃ রাজু মিয়া, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, আশরাফুল আলম পাপ্পু, সারোয়ার হোসাইন নোমানসহ অন্যান্যরা‌।
অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মোঃ আমিনুল কবির জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে চোলাইমদসহ আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১০(১) এর (ঙ) ধারা লংঘন করে একই আইনের ৩৬ (১) এর সারণী ২৪(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আগামীতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com