1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভুমিধসে কলম্বিয়ায় কমপক্ষে নিহত ১০, আহত ৮ - দৈনিক আমার সময়

ভুমিধসে কলম্বিয়ায় কমপক্ষে নিহত ১০, আহত ৮

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভ‚মিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলো পৌরসভার এলাকায় বসবাসরত নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। কারণ, ওই এলাকায় ভ‚মিধসের ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার কারণে সৃষ্ট এই দুর্ঘটনার পর কমপক্ষে ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিতে কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সীমান্তবর্তী একটি পাহাড়ে মাটির নিচে চাপা পড়া বাড়িঘর দেখা গেছে। মেডেলিনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শেয়ার করা একটি ছবিতে একটি গাড়ি এবং একটি রাস্তা কাদায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে। অন্যান্য এক্স ব্যবহারকারীরা প্লাবিত বেলো রাস্তার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। পশ্চিম কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত অ্যান্টিওকিয়া বর্ষাকালে প্রায়শই ভ‚মিধসের শিকার হয়। গত মাসে মেডেলিনের আরেকটি শহরতলির সাবানেতায় ভ‚মিধসে কমপক্ষে পাঁচজন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com