বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে গতিময় ও সমন্বিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।সভায় জানানো হয় টাইফয়েড ভ্যাকসিন প্রদানে বরিশাল জেলা প্রথম স্থান লাভ করে। বরিশালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলেও মৃত্যুর সংখ্যা কমেছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মশক নিধন ঔষধ ছিটানো অব্যাহত রাখতে হবে। এ সময় আরো জানানো হয় আগামী জুনে বরিশাল ক্যান্সার হাসপাতাল চালু হবে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন বরিশাল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, পরিবার পরিকল্পনা বরিশালের অতিরিক্ত পরিচালক মেহবুব মোর্শেদ সহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মী।
Leave a Reply