1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পাচারকারীর ফেলে যাওয়া বস্তা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার - দৈনিক আমার সময়

পাচারকারীর ফেলে যাওয়া বস্তা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আখতার হোসেন হিরু,টেকনাফ (কক্সবাজার)
    প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
কক্সবাজারের  টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র
দায়িতপূর্ণ জালিয়াপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে  বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি আভিযানিকদল বর্ণিত স্থানে গমণ করে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে জালিয়াপাড়া বেড়িবাঁধের দিকে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি তার মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত স্থানে পোঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদক পাচারকারীর ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন মাদক পাচারকারী বা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com