জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পল্লবী থানা প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় ও রেহেনা আক্তার রুমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এসময় তিনি বলেন- আমাদের দেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন সাধারণ নাগরিক সেবা, অধিকার সেরকম থাকে না। আইনি সহায়তা, ব্যবসা, চিকিৎসা, সন্তানকে স্কুলে ভর্তি সহ আপনি যাই করতে যান না কেন আপনার দলীয় পরিচয় না থাকলে আপনি সেই সেবাগুলো পাবেন না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে মানুষটি নিজের নামে যেন সব নাগরিক সেবা-সুবিধা পায়। সে যে কোন দলই করুক না কেন- এনসিপি নাগরিক সুবিধা নিশ্চিত করতে চায় বলে জানান আদীব।
এর আগে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পল্লবী থানা প্রতিনিধি মেহেদী হাসানের নেতৃত্বে
জুলাই বিপ্লবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে উক্ত খেলায় চ্যাম্পিয়ন জেন জি ক্লাব এবং রানার্স আপ শাপলা একাদশকে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার পদক, ক্রেস্ট এবং কাপ বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ক্রীড়া সেলের সম্পাদক আহনাফ সাঈদ খান, এনসিপি ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য ইঞ্জি: ইমরান নাঈম, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর উত্তর মিরপুর জোনের প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মনসুর, কেন্দ্রীয় সদস্য ও ক্রীড়া সেলের সহ সম্পাদক সালমান জাভেদ, এনসিপি পল্লবী থানার সদস্য ইমরান হোসাইন, সাইদুল হাসান, হাফেজ আল-আমিন ও বজলুর রহমান প্রমুখ।
Leave a Reply