1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রবিবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভাটি সঞ্চালনা করেন বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ্মিনী কস্তা।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহাবুর রহমান, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, জোনাইল উদ্যোমী সঞ্চয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মতিউর রহমান এবং বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সেন্টু কস্তাসহ অন্যান্য সমবায় নেতৃবৃন্দ।বক্তারা সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, আত্মনির্ভরশীলতা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com