1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩ - দৈনিক আমার সময়

হরিরামপুরে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

সোহেল রানা
    প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম (৪৫) বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলে নিহতের বাড়ির পেছনে বিবাদীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিবাদীরা এলোপাতাড়িভাবে ময়না বেগমকে মারধর করে এবং বাঁশ দিয়ে বুকে আঘাত করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিরা হলেন- একই গ্রামের মৃত আয়ুব আলী মন্ডলের ছেলে মো. চঞ্চল মন্ডল (৩৮), তার স্ত্রী মোছা. জাহেরা (৩২) ও চঞ্চলের মা হালিমা বেগম (৬৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। ঘটনাস্থল থেকে প্রধান আসামি চঞ্চলসহ তার স্ত্রী ও মাকে গ্রেফতার করা হয়েছে। আজকে সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com