সমবায়ের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হচ্ছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা-২০২৬। রবিবার (৮ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত অনুষ্ঠানে দিবস ও মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন -(২১) এর সংসদ সদস্য এড. শামীম আরা বেগম স্বপ্না, পুলিশ সুপার এ.এন.এম. সাজ্জেদুর রহমান, কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি এড. ছৈয়দ আহমদ উজ্জ্বল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বক্তারা সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ভূমিকা তুলে ধরা হয়। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় সমবায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply