1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় ৬ জনের মৃত্যু - দৈনিক আমার সময়

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

চীনের গুইঝো প্রদেশে বন্যায় ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে অঞ্চলটির ৮০ হাজারেরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এ মৃত্যুর ঘটনা ঘটলো। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝোতে বন্যার কারণে কর্তৃপক্ষ সর্বোচ্চ জরুরি বন্যা মোকাবিলা পরিস্থিতি জারি করেছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে মঙ্গলবারের মধ্যে প্রায় ৮০ হাজার ৯০০ জনকে অন্যত্র সরিয়ে আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় স¤প্রচারক সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার থেকে গুইঝোর রংজিয়াং কাউন্টিতে ‘ব্যাপক বন্যা’ হয়েছে। স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘দুর্ভাগ্যবশত গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ছয় জন প্রাণ হারিয়েছেন।’ রাষ্ট্রীয় স¤প্রচারক সিসিটিভিতে বলা হয়, ‘কাউন্টির অনেক নিম্নঞ্চল প্লাবিত হয়েছে এবং কিছু শহরের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যান চলাচলে বিঘœ ঘটেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিছু লোক আটকা পড়েছে।’ এতে আরো বলা হয়, ‘কাউন্টিতে পানির স্তর এখন সতর্কতা সীমার নিচে নেমে গেছে। দুর্যোগ-পরবর্তী উদ্ধার এবং পুনর্গঠনের কাজ চলছে।’ সিনহুয়া গত বুধবার জানিয়েছে যে, রংজিয়াংয়ের একটি ফুটবল মাঠ তিন মিটার পানির নিচে ডুবে গেছে। একজন স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থাটিকে জানিয়েছে যে, পানিতে আটকা পড়ায়, তাদের বাড়ির তৃতীয় তলা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বছরের এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণতম দিনটিতে চলতি সপ্তাহে রাজধানী বেইজিংয়ের জন্য দ্বিতীয় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com