1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ  কলেজে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন  - দৈনিক আমার সময়

চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ  কলেজে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সদরের ভেতরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে  আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো: তরিকুল আলম সিদ্দিকি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: লতিফুর রহমান সাবেক এমপি ও সভাপতি গর্ভনিং বডি শাহ নেয়ামতুল্লাহ কলেজ চাঁপাইনবাবগঞ্জ।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: তরিকুল আলম সিদ্দিকী অধ্যক্ষ শাহ নেয়ামতুল্লাহ কলেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  এ ধরনের সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে এ ধরনের  আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।  উদ্বোধনের পর বিভিন্ন খেলাধুলায়  শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সপ্তাহব্যাপী   এ প্রতিযোগিতায় সাহিত্য, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে। খেলা শেষে  বিজয়ীদের পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com