আগামী ১৪, ১৫ ও ১৯ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি সফল করতে জেলা উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।
শনিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১৪ আগস্ট শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা, ১৫ আগস্ট কক্সবাজার পৌর প্রিপ্যারটরি উচ্চ বিদ্যালয় মাঠে ফাতেহার মেজবান এবং ১৯ আগস্ট ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমদ, অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী, রেজাউল করিম, নুরুল আবছার, আজিজুর রহমান, মাহবুবুল হক মুকুল, আবদুল খালেক, এডভোকেট আয়াছুর রহমান, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড. তাপস রক্ষিত, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এম এ মনজুর, কাজী মোস্তাক আহমদ শামীম, ইউনুচ বাঙ্গালী, খোরশেদ আলম কুতুবী, ডা.মাহবুবর রহমান, মিজানুর রহমান (ইকরা), জিএম আবুল কাশেম, ড. নুরুল আবছার, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক রহিম উদ্দিন, সাবেক সদস্য সচিব এড. একরামুল হুদা, জেলা কৃষকলীগের সভাপতি রশিদ আহমদ, আনিসুল ইসলাম, জকরিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনক, মোহাম্মদ মহীদুল্লাহ, জসিম উদ্দিন, রিয়াজুল আলম, ফরহাদ ইকবাল, আহসান সুমন, প্রভাষক রোমেনা আকতার, এড. রবিউল এহসান, এড. নুরুল ইসলাম সায়েম, আশরাফ উদ্দিন আহমদ, জেলা বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য সচিব এড. জিয়া উদ্দিন আহমদ, মক্কা প্রবাসী কমিউনিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকের উল্লাহ শাহেদ, জেলা যুবলীগ নেতা জাহিদ ইফতেখার, ডাক্তার সাকিব রেজা, জেলা শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানা, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, সেলিম নেওয়াজ, এবি ছিদ্দিক খোকন, গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা নাজমুল আলম, সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজীবুল ইসলাম, ওলামা লীগের সভাপতি নুরুল আলম সরকারসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply