1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইসরায়েল যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না: বিলাওয়াল - দৈনিক আমার সময়

ইসরায়েল যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না: বিলাওয়াল

এফএনএস বিদেশ
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি প্রতিবেশী ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে বিশ্বের নীরবতার কথা উল্লেখ করে পাকিস্তানকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘যদি আমরা ইরানিদের পক্ষে কথা না বলি, তাহলে তারা (ইসরায়েলিরা) যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না।’ গতকাল সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় বিলাওয়াল বলেন, ‘প্রথমে, তারা ফিলিস্তিনিদের জন্য এসেছিল, কিন্তু বিশ্ব কথা বলেনি, কারণ তারা ফিলিস্তিনি ছিল না। তারপর তারা লেবানিজদের জন্য এসেছিল, কিন্তু আমরা কথা বলিনি, কারণ আমরা লেবানিজ ছিলাম না। এবং তারপর তারা ইয়েমেনিদের জন্য এসেছিল, কিন্তু আমরা কথা বলিনি, কারণ আমরা ইয়েমেনের নই।’ তিনি বলেন, ‘এখন, তারা ইরানের জন্য এসেছে। আমরা যদি কথা না বলি, তাহলে তারা যখন আমাদের জন্য আসবে তখন আর কেউ থাকবে না। এই অঞ্চলজুড়ে ইসরায়েলি সরকারের আগ্রাসন বন্ধ করতে হবে।’ জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য – মার্টিন নিমোলারের ‘ফার্স্ট দে কাম’ কবিতার একটি উদ্ধৃতির সঙ্গে মিলে যায়। ইরানে ইসরায়েলের আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৃদ্ধির পটভ‚মিতে তার এসব মন্তব্য এলো। প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত আরও বেড়ে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com