1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১১ আসনে ইসরাফিল খসরুকে মনোনয়ন দেওয়ার আহ্বান বক্তাদের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার আওতাধীন ৩৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় সিমেন্স হোস্টেল সংলগ্ন লিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব ইসরাফিল খসরু বিএনপির মনোনয়ন পাবেন, যিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সভায় সভাপতিত্ব করেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা আলী হাসান ও মাহবুব আলম।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হানিফ সওদাগর, সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি, সাবেক সভাপতি বন্দর থানা বিএনপি ও ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর; বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. নুরুল আলম; এবং হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সেলিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি; হাজী সালাউদ্দিন, সাবেক সহ-সভাপতি বন্দর থানা বিএনপি; মাহবুব আলম বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক বন্দর থানা বিএনপি; হাজী মোহাম্মদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বন্দর থানা বিএনপি; হাজী মোহাম্মদ ইলিয়াস, বন্দর থানা বিএনপি নেতা; শাহিদা খানম, সভানেত্রী বন্দর থানা মহিলা দল; সায়দুর রহমান রহিম, সভাপতি বন্দর থানা কৃষক দল; এবং আবু রায়হান চৌধুরী, আহবায়ক বন্দর থানা ছাত্রদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বলেন, এই কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও নাগরিক জীবনের উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা। তারা বলেন,
“আসন্ন নির্বাচনে জনগণের মন জয় করতে হবে—দরজায় দরজায় গিয়ে মানুষের কথা শুনতে হবে, বিএনপির ৩১ দফা ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে প্রতিটি ঘরে।”

বক্তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের দল—এই দলের শক্তি মাঠের মানুষ। জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। তারা আশাবাদ ব্যক্ত করেন, ইসরাফিল খসরুর নেতৃত্বে বন্দর-পতেঙ্গা অঞ্চলে বিএনপি আরও শক্ত অবস্থান গড়ে তুলবে এবং আগামী নির্বাচনে জনগণের আস্থা ও সমর্থন অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com