1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক - দৈনিক আমার সময়

আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক

মোহাম্মদ আরমান চৌধুরী,ইউ এ ই প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং (বৃহস্পতিবার) বিকেলে, বেইজিংয়ের গণভবনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট নাহিয়ান চীনে রাষ্ট্রীয় সফর করছেন এবং বেইজিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সি চিন পিং বলেন সংযুক্ত আরব আমিরাত চীনের একটি গুরুত্বপূর্ণ সার্বিক কৌশলগত অংশীদার। এ বছর চীন ও ইউএই’র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের সাধারণ দিকটি দৃঢ়ভাবে অনুসরণ করতে এবং চীন-আরব সার্বিক কৌশলগত অংশীদারিত্বের বিকাশ নিশ্চিত করতে চীন, ইউএই’র সাথে কাজ করতে ইচ্ছুক।

সি চিন পিং জোর দিয়ে বলেন যে চীন ইউএইকে স্বাধীন উন্নয়নের পথ অনুসরণে সমর্থন করে, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় সমর্থন করে এবং পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে সুসংহত করতে, সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে চীন-ইউএই অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গড়ে তুলতে একসাথে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন। চীন, ইউএই’র সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে উচ্চমানের যৌথ নির্মাণ এগিয়ে নিয়ে যেতে এবং উন্নয়ন কৌশলগুলোর সংযুক্তিকে শক্তিশালী করতে ইচ্ছুক। ইউএই’র সাথে বিনিয়োগ সহযোগিতা বিষয়ক চীন-ইউএই উচ্চ-স্তরের কমিটি প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতায় আরও ফলাফল অর্জনের জন্য যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন।

সি চিন পিং এতে আরো বলেন যে, বর্তমানে বিশ্বে বহু-মেরুকরণের প্রবণতা অপ্রতিরোধ্য। মধ্যপ্রাচ্য উন্নয়নশীল দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বের বহুমেরুকরণের একটি গুরুত্বপূর্ণ শক্তি। চীন আঞ্চলিক দেশগুলোকে তাদের জাতীয় অবস্থার সাথে মানানসই উন্নয়নের পথ অনুসরণ করতে, যোগাযোগ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য নিরসন করতে এবং ভবিষ্যত ও ভাগ্য নিজের হাতে তুলে নেয়াকে সমর্থন করে। চীন, ইউএই এবং অন্যান্য আরব দেশগুলোর সাথে দ্বিতীয় চীন-আরব শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজন করতে এবং চীন ও আরব দেশগুলোর অভিন্ন ভবিষ্যত কমিউনিটি নির্মাণ এগিয়ে নিতে ইচ্ছুক।

উভয়পক্ষ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়েও মতবিনিময় করেছে। সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে সার্বিকভাবে যুদ্ধ বন্ধ করা এবং মানবিক সংকট দূর করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সর্বসম্মতভাবে ‘দুই-রাষ্ট্র সমাধানে’র ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার প্রাথমিক আলোচনার নিষ্পত্তিকে সমর্থন করা। ফিলিস্তিন ইস্যুতে চীন ও আরবপক্ষের একই অবস্থান রয়েছে এবং ফিলিস্তিন সমস্যার একটি সার্বিক ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য একসাথে কাজ করা উচিত।

আলোচনার পর দুই রাষ্ট্রপ্রধান বিনিয়োগ বেল্ট অ্যান্ড রোড যৌথ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, চীনা ভাষা শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি নথি স্বাক্ষর করার সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com