1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আবুধাবিতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন - দৈনিক আমার সময়

আবুধাবিতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার,স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বারের মত বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উদযাপন করা হয়।
শনিবার(৩০ ডিসেম্বর) এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে সকাল ১১ টায় রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে আলোচনা সভা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দূতাবাসের লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দূতাবাস কর্মকর্তা রেজাউল আলম। পরে রাস্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম মিনিস্টার আবদুল আউয়াল, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির, প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম সচীব লুৎফর নাহার নাজিম। এ উপলক্ষে ঢাকা থেকে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দূতাবাসে আগতদের বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে তিনি সবাইকে অবহিত করেন। বাংলাদেশ সরকার প্রবর্তিত পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানান।
তিনি আরো বলেন,বাংলাদেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করার জন্য প্রবাসীদের অধিকতর বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়নসহ সার্বিক আর্থ-সামাজিক কর্মকাণ্ডে আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন রাষ্ট্রদূত । এ সময় তিনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে সক্রিয়ভাবে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় ও নিজেদের আমিরাতে প্রতিষ্ঠিত হওয়া নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির তালুকদার, জনতা ব্যাংক সিইও মোহাম্মদ কামরুজ্জামান, আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মিসবাহ উদ্দিন, মোহাস্মদ ইউনুস সিআইপি, আবু হানিফ, ইঞ্জি. আবদুর রাজ্জাক, আবদুল আউয়াল, আবদুল হালিম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবু জাফর বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকোশলী মোয়াজ্জেম হোসেন এবং উপস্থিত দুই সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা,কমিউনিটি ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীরা সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।সবশেষে দেশ জাতি ও প্রবাসীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com