ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে সমাজকর্ম বিভাগ আয়োজিত “সমাজকর্মে মাঠকর্ম” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সমাজকর্ম বিভাগে দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ মোহন কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ। তিনি বলেন, “সমাজকর্ম কেবল একটি একাডেমিক বিষয় নয়, এটি মানবতার সেবায় এক অনন্য জীবনদর্শন। মাঠকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের বাস্তব চিত্র জানতে পারে এবং প্রকৃত মানবসেবার অনুপ্রেরণা পায়।”
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ। তিনি বলেন, “সমাজকর্মে মাঠভিত্তিক গবেষণা ও অভিজ্ঞতা অর্জন শিক্ষার্থীদের নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণের বিকাশ ঘটায়।” সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, “সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সমাজকর্মকে আরও কার্যকর করতে হলে শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।” সেমিনারে আরও বক্তব্য রাখেন-কলেজের প্রভাষক মোঃ আবু সাঈদ, প্রভাষক মোঃ জিন্নাত হোসেন, প্রভাষক মোঃ আল আমিন, সহযোগী অধ্যাপক মোঃ আবু কাউসার স্বপন,সহযোগী অধ্যাপক মিজানুর রহমানসহ প্রমুখ। আলোচনা শেষে ৩৯০ জন
সমাজকর্মে মাঠকর্মীদের মাঝে চিঠি তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন বিভাগের অতিথিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণে সেমিনারটি হয়ে ওঠে এক অনুপ্রেরণামূলক আয়োজন।
Leave a Reply