1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সৌদি আরবে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে - দৈনিক আমার সময়

সৌদি আরবে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে

মিজানুর রহমান বাবু ,সৌদি আরব 
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

রিয়াদ- সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ অক্টোবর) দূতাবাস অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাস কাউন্সেলর মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের ডিফেন্স এট্যাশে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম,এনডিসি।দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। এছাড়া শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ। সভাপতির বক্তব্যে ডিফেন্স এট্যাশে বলেন- ছাত্র–শ্রমিক–জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর।

তিনি বলেন শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই।শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা বিশ্ব শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং কবিতা আবৃত্তি করেন।এছাড়া দিবসটি উপলক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী শিশুদের নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি  প্রদর্শন করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com