কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে বিনামুল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে। বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবার এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সকাল সাড়ে ১১ টা হতে ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময়ে বাংলাদেশ কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিক্যাল এসিস্টেন্টগণ দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।
তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে সার্জন লেঃ কমান্ডার জাকির হোসেন, এএমসি উপস্থিত ছিলেন।
Leave a Reply