1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সদরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে চাহিদামত ফসল পেতে জলাবদ্ধতা নিরসন চায় কৃষকরা" - দৈনিক আমার সময়

সদরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে চাহিদামত ফসল পেতে জলাবদ্ধতা নিরসন চায় কৃষকরা”

আবুল কালাম আজাদ (স্বাধীন), নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস -২০২৬ হোমায়রা ইসলাম, নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা, নোয়াখালীর সভাপতিত্বে ও মোহাম্মদ শফিকুল ইসলাম পাটোয়ারী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারের সঞ্চালনায় মোঃ শাহজাহান, সংসদ সদস্য নোয়াখালী -৪ উপস্থিতির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। কৃষিবিদ মোঃ মোশরেফুল হাসান, উপজেলা কৃষি অফিসার, সদর, নোয়াখালী, পার্টনার কংগ্রেসে মুল প্রবন্ধ উপস্থাপনের মধ্যমে উপস্থিত সকলের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পার্টনার পুরষ্কার প্রদান, তরুণ ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ এবং নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে বিকশিত করা। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন অঞ্জনা দাস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সদর এবং মোহাম্মদ শফিকুল ইসলাম পাটোয়ারী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমূখ। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুবিধাভোগী ১৮ টি কৃষক গ্রুপের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি এমপি শাহজাহান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। নির্বাচনী ইশতেহার মোতাবেক জীবন মান উন্নতিতে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে খাল দখলদারদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থানে যাওয়া এবং বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণে খুশি হয়ে সরকারকে ধন্যবাদ জানান। এবং টেকসই ভালো মানের কৃষি উপকরণ বিতরণ সংখ্যা বৃদ্ধির জন্যে অনুরোধ করেন। মুল প্রবন্ধ উপস্থাপক কৃষিবিদ মোঃ মোশরেফুল হাসান জলাবদ্ধতা ও লোনা পানির কারণে সদর উপজেলা ফসল উৎপাদনে বিঘ্ন ঘটে বলে তিন ফসল উৎপাদন এখানে সম্ভব নয়। কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে খাল খননকে জলাবদ্ধতা নিরসন ও ভালো ফসল উৎপাদন ভূমিকা রাখবে বলে ধন্যবাদ জানান। বিনামূল্যে কৃষি উপকরণের মধ্যে ছিল পানি সেচের মেশিনের পাইপসহ সকল যন্ত্রপাতি, ধান কাঁটার ও আগাছা-পরগাছা কাঁটার যন্ত্র, বিভিন্ন জাতের ধানের বিজসহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com