1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেহেরপুরে নাশকতা মামলায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার - দৈনিক আমার সময়

মেহেরপুরে নাশকতা মামলায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার

জাহিদ মাহমুদ, মেহেরপুর
    প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
মেহেরপুরের গাংনীতে নাশকতা মামলায় বিএনপি দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার(৬ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, গাংনী পৌর এলাকার চৌগাছার জুলফিকার আলীর ছেলে গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন(২৮) ও ধর্মচাকি গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে  সাহারবাটি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ(৫৮)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২ আগস্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার ০৬নং আসামি পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন ও সন্দেহভাজন  আসামি হিসেবে সাহারবাটি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। যার মামলা নং-০৪,তারিখঃ০২-০৮-২৩।
গ্রেপ্তারকৃত দু’জনকে সোমবার (০৭ আগস্ট) দুপুরে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com