1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের জানাজাশেষে দাফন সম্পন্ন - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের জানাজাশেষে দাফন সম্পন্ন

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
Oplus_16908288
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং (ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের) পাঁচ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদ এর তৃতীয় দফা নামাজে জানাজাশেষে দাফন অনুষ্ঠিত হয়েছে| শনিবার ( ১৬ জুন)  বাদ জোহর মরহুমের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারী কলেজ মাঠে এই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়| জানাজা পরিচালনা করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাকারিয়া| এর আগে বিএনপির বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা| জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ মান্নান, জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতকি দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মুসলমান অংশ নেন| জানাজা শেষে সর্বস্তরের জনগন মরহুমের প্রতি ফুলদিয়ে শেষ বিদায় জানান| পরে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়|
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর| গতকাল শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা ও বাদ আসর নয়া পল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ২য় জানাযা অনুষ্ঠিত হয়|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com