বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং (ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের) পাঁচ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদ এর তৃতীয় দফা নামাজে জানাজাশেষে দাফন অনুষ্ঠিত হয়েছে| শনিবার ( ১৬ জুন) বাদ জোহর মরহুমের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারী কলেজ মাঠে এই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়| জানাজা পরিচালনা করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাকারিয়া| এর আগে বিএনপির বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা| জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ মান্নান, জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতকি দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মুসলমান অংশ নেন| জানাজা শেষে সর্বস্তরের জনগন মরহুমের প্রতি ফুলদিয়ে শেষ বিদায় জানান| পরে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়|
Leave a Reply