1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিকনের এমডি বুলবুলের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল - দৈনিক আমার সময়

বিকনের এমডি বুলবুলের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য প্রয়াত মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও খ. আ. ম. রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান,সাবেক সহসভাপতি শেখ মো. শহীদুল ইসলাম ও সৈয়দ মোহাম্মদ আকরাম, ক্লাবের সহসভাপতি মো: ইব্রাহিম খান সাদাত, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিটিজেএ) সভাপতি আল আমিন শাহীন,সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন ও দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে বক্তারা এবাদুল করিম বুলবুলের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে এবাদুল করিম বুলবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাতুল্লাহ নূর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com