1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাইজারে প্রবল বর্ষণে আরো ১৫ জনের প্রাণহানি - দৈনিক আমার সময়

নাইজারে প্রবল বর্ষণে আরো ১৫ জনের প্রাণহানি

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নাইজারে প্রবল বৃষ্টিতে অন্তত আরো ১৫ জনের প্রাণহানি হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ রবিবার এ কথা জানিয়েছে।
গত জুন মাস থেকে আফ্রিকার সাহেল অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এ কারণে এ পর্যন্ত নাইজারে অন্তত ২১৭ জনের প্রাণহানি হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগে রয়েছে সাড়ে তিন লাখেরও বেশি লোক। এদিকে গত সপ্তাহে বন্যার পানি বেড়ে দেশের অন্যান্য অঞ্চলের সাথে রাজধানী নিয়ামির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নাইজারে শুক্রবার মারাদি শহরে সর্বশেষ প্রাণহানির এ ঘটনা ঘটে।
আঞ্চলিক গভর্নর ইসুফু মামানে সরকারি টেলিভিশন’কে বলেছেন, আমরা ১৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। এছড়া আহত এবং ব্যাপক ক্ষতি হয়েছে এমন বিষয়গুলিও নিবন্ধিত হয়েছে। স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, শুক্রবার শহরটিতে ৯০ মিনিটে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে প্রবল বর্ষণের ফলে কিছু এলাকায় খাবার পানি এবং বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলে টেলিভিশনের খবরে বলা হয়েছে।
নাইজারে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। এ সময়ে অব্যাহতভাবে ব্যাপক প্রাণহানি ঘটে।
দেশটিতে ২০২২ সালে ১৯৫ জন মারা গেছে এবং চারলাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com