1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারাকান্দায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

তারাকান্দায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

 

তারাকান্দা উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল১১টায় উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা তাহমিনা সুলতানা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রাজু, কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান, বাট্টা ভাটপাড়া সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com