কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেডিকেল কলেজের উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর ৩ সাংসদ মাহবুবউল আলম হানিফ এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুরের এমপি সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসার এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ,
কুষ্টিয়া জেলা প্রশাসক মো: এহতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
কুষ্টিয়ায় এই মেডিকেল কলেজ চালু হওয়ায় এ জেলায় চিকিৎসার মান ও সেবা অনেক ধাপ এগিয়ে গেল, যোগ হল নতুন এক মাত্র। কুষ্টিয়াবাসীর দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান হল এই উদ্বোধনের মাধ্যমে।
সেই সাথে জেলার মানুষসহ কুষ্টিয়া অঞ্চলের ছয় জেলার প্রায় ৩০ লাখ মানুষের জরুরী চিকিৎসা সেবা নিতে আর রাজশাহী বা ঢাকা মেডিকেল কলেজে ছুটতে হবে না।
পাশাপাশি চিকিৎসা সেবার দুর্ভোগ থেকে রেহাই পাবে এ অঞ্চলের মানুষ। উদ্বোধনকে ঘিরে কুষ্টিয়ার মানুষের মাঝে এক উদ্দীপনার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মুখে আনন্দের হাসি দেখা যায়।
৬৮২ কোটি ৪৬ লাখ টাকায় ব্যয়ে নির্মিত এই মেডিকেল কলেজটি সবশেষ চলতি বছরের গত ৩০ জুন হাসপাতালের বহির্বিভাগ চালু হওয়ার কথা থাকলে সেটিও ভেস্তে যায়। হতাশা বাড়তে থাকে স্বপ্নের মেডিকেল কলেজ নিয়ে কুষ্টিয়াবাসীর। অবশেষে কুষ্টিয়াবাসীর হতাশা দূর করে এই মেডিকেল কলেজ চালুর মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় কুষ্টিয়া অনেক দূর এগিয়ে গেল।
প্রধানমন্ত্রী ভিডিও কনফরেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ফলক উন্মোচন করেন কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ এমপি।
Leave a Reply