1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আরাফাতের খুতবা দেবেন শেখ মাহের আল-মুয়াইকলি - দৈনিক আমার সময়

আরাফাতের খুতবা দেবেন শেখ মাহের আল-মুয়াইকলি

মিজানুর রহমান বাবু,সৌদি আরব
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
আরাফাতের ময়দানে লাখ হাজিদের উদ্দেশ্যে হজের খুতবা প্রদান খুবই গুরুত্ব এবং মর্যাদাপূর্ণ। চলতি ১৪৪৫ হিজরি সনের পবিত্র হজের খুতবা সম্ভাব্য ১৫ জুন ৯ জিলহজ্ব আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শাইখ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকলি।
সম্প্রতি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন প্রদান করেন। এরপর পবিত্র দুই মসজিদের অফিসিয়াল পেইজেও রাজকীয় এই ঘোষণাটি প্রকাশ করা হয়।
শায়খ মাহের আল মুয়াইকলি আরাফার দিনের ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন হারামাইন শরিফাইনের পরিচালনা পরিষদের প্রধান ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। এসময় তিনি তার সফলতা কামনার দোয়া  করেন। শাইখ আল সুদাইস এসময় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকেও ধন্যবাদ জানান।
ড.মাহের আল মুয়াইকলি বিশ্বব্যাপী
অসাধারণ কুরআন তিলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। তিনি ১৯৯৮ সালে গ্র্যান্ড মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত হন এবং তারপর থেকে, তিনি আজ অবধি ইমামের দায়িত্ব পালন করছেন। শাইখ আল-মুয়াইকলি একজন প্রখ্যাত কোরআন তেলাওয়াতকারী এবং ইসলামিক পণ্ডিত। তিনি পবিত্র কোরআন মুখস্থ করেছেন। তিনি ১৯৬৯ সালে মদীনায় জন্মগ্রহণ করেন। মদিনার টিচার্স কলেজ থেকে গণিতের শিক্ষক হিসেবে স্নাতক ডিগ্রী অর্জন করে, তিনি শিক্ষক হিসেবে কাজ করার জন্য মক্কায় চলে আসেন।
আল-মুয়াইকলি মক্কায় উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্র বিভাগে শরিয়াহশাস্ত্র থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি পবিত্র কোরআনের ব্যাখ্যায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি ইসলামিক আইনশাস্ত্রে একটি চমৎকার গ্রেড এবং প্রথম শ্রেণীর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি উম্ম আল-কুরা ইউনিভার্সিটির জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশন অনুষদের জুডিশিয়াল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর স্টাডিজ এবং বৈজ্ঞানিক গবেষণা অনুষদের ভাইস ডিন হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com