1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আকস্মিক বন্যায় ৮৪ জনের মৃত্যু - দৈনিক আমার সময়

আকস্মিক বন্যায় ৮৪ জনের মৃত্যু

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দাহে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় প্রদেশটিতে এখন পর্যন্ত অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে ক্ষমতাসীন হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। এ ছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম-শহরে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে, অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু এলাকার পথ-ঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে।

অতি বর্ষণের কারণে গত জুলাই মাস থেকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা শুরু হয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, আকস্মিক বন্যার কারণে গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ।

গত প্রায় ১০ বছরের গৃহযুদ্ধে ইয়েমেনের অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দেশটিতে দেখা দিয়েছে গুরুতর মানবিক বিপর্যয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com