1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎অপপ্রচার নয়, জনসেবাই হানিফ সওদাগরের অঙ্গীকার - দৈনিক আমার সময়

‎অপপ্রচার নয়, জনসেবাই হানিফ সওদাগরের অঙ্গীকার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ব্যক্তিগত বিরোধ কিংবা অপপ্রচার নয়, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর।

‎সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। তাঁর সমর্থকদের দাবি, নানা প্রতিকূলতার মধ্যেও এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার কার্যক্রম থেকে পিছিয়ে যাননি তিনি।

‎মঙ্গলবার (২৭ অক্টোবর) ৩৮ নম্বর ওয়ার্ডের ডা. মহসিন ও আকবরের পুকুরপাড় বাইলেন সড়কের চলমান সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে হানিফ সওদাগর বলেন, কোনো প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি কিংবা অপপ্রচারকারী আমাকে জনসেবামূলক কার্যক্রম থেকে বিরত রাখতে পারবে না। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের কল্যাণে কাজ করা আমার অঙ্গীকার।

‎তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিতে হবে। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করা, পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, হানিফ সওদাগরের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানির চেষ্টা করছে। তবে এসব প্রচারণা উপেক্ষা করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

‎নেতাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ৩৮ নম্বর ওয়ার্ডে প্রায় ৫৫টি সড়কের উন্নয়ন, ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, এলইডি লাইট স্থাপন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

‎স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পরিকল্পিত উদ্যোগ, কাজের স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততা আরও বাড়ানো হবে।

‎৩৮ নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর।

‎তাঁর বক্তব্য, মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য, আর সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই তাঁকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com