1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা - দৈনিক আমার সময়

হরিরামপুরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

সোহেল রানা
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করণ, বিরোধ নিষ্পত্তি ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণ করেন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান খান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাতসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে বক্তারা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বিরোধ কমবে ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com