1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে সাগর পথে মালয়েশিয়া  মানবপাচার থেমে নেই, ৫০ ভুক্তভোগী উদ্ধার সহ ৯ দালালকে আটক  - দৈনিক আমার সময়

টেকনাফে সাগর পথে মালয়েশিয়া  মানবপাচার থেমে নেই, ৫০ ভুক্তভোগী উদ্ধার সহ ৯ দালালকে আটক 

দিদারুল আলম সিকদার  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
টেকনাফে সাগর পথে মালয়েশিয়া পাচারকারি বাহারছড়া ইউনিয়নের ছৈয়দুল হক, আবদুল আলী, ইউনুস  সিন্ডিকেট রয়েছে মানবপাচারে।
টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
শনিবার ৬ জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
জানা যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ও কচ্ছপিয়া এলাকার মানবপাচারের গডফাদার শত কোটিপতি ছৈয়দুল হক এবং আবদুল আলী সিন্ডিকেট আবার শুরু করেছে মানবপাচার। গত কিছুদিন আগে আন্দামান সাগরে আড়াইশ লোকের ট্রাজেডির পর নতুন করে শুরু করা হয়েছে পাচারের কাজ।
সমুদ্রপথে মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নজরদারির অবস্থায় গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, টেকনাফ বাহারছড়া সাগর উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক ভুক্তভোগী মানুষকে মানব পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৫ জুন সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়।
পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জড়ো করার তথ্য পাওয়া গেছে।
উদ্ধারকৃত ভুক্তভোগী,আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান। পরে দুপুরে
টেকনাফ কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তাঃ লেঃ কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী, (এক্স),বিএন, স্টেশন কমান্ডার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com