1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শোক দিবস আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শোক দিবস আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট বৃহস্পতিবার  সকাল সাড়ে এগারোটার দিকে  শহরের বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা অডিটরিয়ামে জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
এসময় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার মুক্তিযুদ্ধা বিসয়ক সম্পাদক এস বি এম সাইফুর রহমান হিলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন,বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও  বিটি বির প্রতিনিধি এনামুল কবীর টুকু, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মনিরুল বাশারসহ আরও অনেক।
আলোচনা সভায় বক্তারা শোকাবহ আগস্টের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন ৷ শোককে শক্তিতে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com