1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে ভাড়ার লাইসেন্সে সার বিক্রি, বিপাকে কৃষক - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে ভাড়ার লাইসেন্সে সার বিক্রি, বিপাকে কৃষক

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
নাটোরের বড়াইগ্রামে এক প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্সটি মাসিক টাকার বিনিময়ে ভাড়া নিয়ে মেসার্স রফিকুল ট্রেডার্সের মাধ্যমে সার বিক্রি করছেন রফিকুল ইসলাম। এতে সার বিপণন ব্যবস্থার নিয়মনীতি ও লাইসেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মেদপুর এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজের নামে ইস্যু করা লাইসেন্স ব্যবহার করে সার বিক্রি করা হচ্ছে। ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের নামে লাইসেন্সটি ইস্যু করা হয়। স্থানীয় সূত্রের দাবি, তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের মাধ্যমে লাইসেন্সটি পাইয়ে দেওয়া হয়েছিল।
বর্তমানে মেসার্স মাহি এন্টারপ্রাইজের মালিক হিসেবে রয়েছেন আব্দুল মান্নানের স্ত্রী বিলকিস বেওয়া। তিনি একজন গৃহিণী। স্থানীয়দের অভিযোগ, আব্দুল মান্নানের মৃত্যুর পর থেকেই লাইসেন্সটি মাসিক টাকার বিনিময়ে রফিকুল ইসলামের কাছে ভাড়া দেওয়া হয়। সেই লাইসেন্স ব্যবহার করেই মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রফিকুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মাহি এন্টারপ্রাইজের লাইসেন্সে রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির কোনো অনুমোদন নেই। অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভিন্ন উপজেলার বাসিন্দা হিসেবে তাঁর ব্যবসা পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ২০০৯ সালে লাইসেন্স করার সময় দোকানের নাম ও লাইসেন্সের নাম একই রাখার বিষয়ে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।
বিষয়টি নিয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহান বলেন, “বিষয়টি আমাদেরও নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, লাইসেন্সের প্রকৃত মালিকানা, ভাড়া দেওয়ার অভিযোগ এবং অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির বিষয়টি তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com