1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাকাবের মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ে তিন দিনব্যাপী বিশেষ অভিযান শুরু ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ হ্রাস ও ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার প্রত্যয় - দৈনিক আমার সময়

রাকাবের মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ে তিন দিনব্যাপী বিশেষ অভিযান শুরু ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ হ্রাস ও ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার প্রত্যয়

আলামীন, রংপুর
    প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
oplus_131072
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ে তিন দিনব্যাপী বিশেষ অভিযান-২০২৬ শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে রংপুর কর্পোরেট শাখায় আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করা হয়।
রাকাবের রংপুর জোনের উদ্যোগে ৯, ১০ ও ১১ নভেম্বর এ বিশেষ অভিযান পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন রাকাব রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মো. মাহমুদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা এম. মুজতবা মাহফুজুল হক খান এবং রংপুর জোনাল কার্যালয়ের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মো. লিমন হাবিব ও আবু রুহেল মো. ওয়ায়েস আলকরনীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায় জোরদার, ব্যাংকের মুনাফা বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমানো এবং সার্বিক আর্থিক ভিত্তি সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বিশেষ অভিযান সফল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি ঋণ আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
তিন দিনব্যাপী এ বিশেষ অভিযানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ আদায় ও মুনাফা বৃদ্ধির প্রত্যাশা করছে রাকাবের রংপুর জোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com