কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবদুল মান্নান মেস্বার। গেল ২৪ শে জুন ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার।
স্থানীয় সরকার শাখা স্মারক নম্বর: ০৫.২০.২২০০.১২৬.০৬.০৮৪.২০২৫- ৩৯২ মতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তিনি।
কক্সবাজার স্থানীয় সরকার শাখা স্মারক নম্বর: ০৫.২০.২২০০.১২৬.০৬.০৮৪.২০২৫- ৩৯২ মতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩(৪) এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯.০৮.২০২৪ইং তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারীকৃত পরিপত্র ও উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ, কক্সবাজার ২৩/০৬/২০২৬ইং তারিখ ০৫.২০.২২৯০.০০০.০৭.২৫.২৬-১০৮০ নম্বর স্মারক এর সুপারিশের আলোকে কক্সবাজারের টেকনাফ উপজেলার আওতাধীন সাবরাং ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আব্দুল মন্নান প্যানেল চেয়ারম্যান-০১ (ইউপি সদস্য, ০৭নং ওয়ার্ড) সাবরাং ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপন জারি করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, আমার প্রতি যে আস্তা এবং বিশ্বাস রেখে মাননীয় সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় আমি সাবরাং ইউনিয়ন পরিষদের জনগণের সেবক হওয়ার সুযোগ হয়েছে এ জন্য সাবরাং ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমি মাননীয় সংসদ আলহাজ্ব শাহ জাহান চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করছি। এদিকে আবদুল মান্নান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে- তাঁর নিজ এলাকা শাহপরীরদ্বীপ ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর আমজনতার ফুলেল শুভেচ্ছা সহ ভালবাসায় সিক্ত হয়েছেন আবদুল মান্নান। তাঁকে ব্যাপক সংবর্ধনায় দেওয়ায় তিনি দলমত নির্বিশেষে এলাকার বাসীর প্রতি আন্তনিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply