1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফ সাবরাং এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে এমপি শাহজাহান চৌধুরী সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন: আবদুল মান্নান  - দৈনিক আমার সময়

টেকনাফ সাবরাং এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে এমপি শাহজাহান চৌধুরী সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন: আবদুল মান্নান 

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবদুল মান্নান মেস্বার। গেল ২৪ শে জুন ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার।

স্থানীয় সরকার শাখা স্মারক নম্বর: ০৫.২০.২২০০.১২৬.০৬.০৮৪.২০২৫- ৩৯২ মতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তিনি।

 

কক্সবাজার স্থানীয় সরকার শাখা স্মারক নম্বর: ০৫.২০.২২০০.১২৬.০৬.০৮৪.২০২৫- ৩৯২ মতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩(৪) এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯.০৮.২০২৪ইং তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারীকৃত পরিপত্র ও উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ, কক্সবাজার ২৩/০৬/২০২৬ইং তারিখ ০৫.২০.২২৯০.০০০.০৭.২৫.২৬-১০৮০ নম্বর স্মারক এর সুপারিশের আলোকে কক্সবাজারের টেকনাফ উপজেলার আওতাধীন সাবরাং ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আব্দুল মন্নান প্যানেল চেয়ারম্যান-০১ (ইউপি সদস্য, ০৭নং ওয়ার্ড) সাবরাং ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপন জারি করেন।

 

এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, আমার প্রতি যে আস্তা এবং বিশ্বাস রেখে মাননীয় সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় আমি সাবরাং ইউনিয়ন পরিষদের জনগণের সেবক হওয়ার সুযোগ হয়েছে এ জন্য সাবরাং ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমি মাননীয় সংসদ আলহাজ্ব শাহ জাহান চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করছি। এদিকে আবদুল মান্নান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে- তাঁর নিজ এলাকা শাহপরীরদ্বীপ ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর আমজনতার ফুলেল শুভেচ্ছা সহ ভালবাসায় সিক্ত হয়েছেন আবদুল মান্নান। তাঁকে ব্যাপক সংবর্ধনায় দেওয়ায় তিনি দলমত নির্বিশেষে এলাকার বাসীর প্রতি আন্তনিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com