1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি মালিক-শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনে, তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থান - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি মালিক-শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনে, তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থান

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়ন এর ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। গত ২৭ জুলাই রবিবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলমান রয়েছে তিনটি দাবি আদায়ের লক্ষ্যে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ইউনিয়নের সভাপতি মো. হেবজুল করিম জানান, “আমরা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের দাবি তুলে ধরেছি। আমাদের অনেক সিএনজি আটক রয়েছে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত এগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। পাশাপাশি ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন হয়রানির বিষয়েও আলোচনা করেছি। আমরা চাই পারমিট অনুযায়ী নির্বিঘ্নে চলাচলের সুযোগ দেওয়া হোক।”
তিনি আরও বলেন, “যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে, ততদিন এ কর্মবিরতি চলবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মিয়া বলেন, “আমরা মালিক ও শ্রমিক একসাথে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে, তবে এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত বা আশ্বাস পাইনি।”
তাদের তিন দফা দাবি হলো:
১. আটক সিএনজি দ্রুত ছেড়ে দেওয়া,
২. পারমিট অনুযায়ী রুটে চলাচলের সুযোগ দেওয়া,
৩. ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ।
এদিকে চলমান কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় গণপরিবহন সংকট তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা, বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com