1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে “জুলাই পুনর্জাগরণ” শীর্ষক নারী-শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক আমার সময়

বরিশালে “জুলাই পুনর্জাগরণ” শীর্ষক নারী-শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
বরিশালে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক নারী-শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক নারী-শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় জেলা প্রশাসক বলেন দেশের উন্নয়নের স্বার্থে নারীদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। নারীদের সমাজের বোঝা না ভেবে সম্পদে পরিণত করতে হবে। এর জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণ, সুশিক্ষা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আর্থিকভাবে সাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। নারীরা যদি স্বনির্ভর হন, তাহলে সমাজে তাদের প্রতি সহিংসতা ও বৈষম্য অনেকাংশে কমে আসবে। তিনি বলেন মেয়েদের ২১ বা ২২ বছরের আগে সন্তান ধারণ করা উচিত নয়। বাল্য বিবাহের ফলে অল্প বয়সে সন্তান জন্ম দিয়ে সেই শিশু পুষ্টিহীনতায় ভোগে এবং অনেক সময় বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। কিন্তু সঠিক বয়সে এবং পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ, সবল ও মেধাবী সন্তান জন্ম নেয়, যা শুধু পরিবার নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। মাদকের কুফল নিয়ে জেলা প্রশাসক বলেন মাদক একটি সমাজবিধ্বংসী উপাদান। এটি শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে মানুষকে ধ্বংস করে। মাদকাসক্ত মানুষের বিবেকবোধ লোপ পায় এবং তারা উগ্র আচরণ করে। এর ফলে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা ও নানা অসামঞ্জস্য তৈরি হয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com