1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তেঁতুলিয়ায় জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল - দৈনিক আমার সময়

তেঁতুলিয়ায় জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

মুহম্মদ তরিকুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

জুলাই-আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আহ্বায়ক সদস্য সোহেল মন্ডল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টে রাজনৈতিক আন্দোলনে যেসব শহিদ প্রাণ দিয়েছেন, তাঁরা দেশের গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের স্মরণে আমাদের এই আয়োজন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

বক্তারা আরও বলেন, ‘ছাত্রদল সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের রাজপথের আন্দোলন শহীদদের রক্তের ঋণ শোধ করতেই হবে।’

আলোচনা শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com